English

23 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
- Advertisement -

প্লে-অফে রংপুরে রাসেল-নারাইনরা

- Advertisements -

নাসিম রুমি: বিপিএলের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের তারকাদের দলে ভেড়াতে যাচ্ছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে প্লে-অফে খেলতে যাচ্ছেন আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, ডেভিড ওয়ার্নাররা। রংপুরের টিম ম্যানেজার আহসান উর রহমান মল্লিক রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সবাইকে একসঙ্গে পাওয়া না গেলেও ভিন্ন ভিন্ন ম্যাচে দেখা যাবে তাদের।

এবারের বিপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জিতেছিলেন নুরুল হাসান সোহানরা। এরপর থেকেই জয়হীন তারা। অবশ্য দলটির বড় শক্তির জায়গা ছিল বিদেশি তারকারা। তাদের অনেকেই জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য দল ছেড়েছেন। সেই শূন্যস্থান পূরণে এবার পাঁচজন তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে তারা। তাদের মধ্যে আছেন, রাসেল, নারাইন, ওয়ার্নার, টিম ডেভিড ও আসিফ আলি।

বিপিএলের আগের আসরগুলোতে নিয়মিত মুখ রাসেল, নারাইনরা। ওয়ার্নার, আসিফেরও খেলার অভিজ্ঞতা আছে। তবে এবারই প্রথম দেখা যাবে টিম ডেভিডকে। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে দলে ভেড়াচ্ছে রংপুর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lzes
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন