ফের বলিউডে ফিরছেন শ্রীসান্থ

- Advertisements -

সদ্য অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। এর মধ্যেই বলিউডে ফিরতে চলেছেন শান্তাকুমারন শ্রীসান্থ। সিনেমার নাম ‘আইটেম নাম্বার ওয়ান’। নাচে-গানে ভরপুর কমেডি হিন্দি ছবিতে দেখা যাবে অভিনেতা তাকে। ছবিটির পরিচালক পালুরন।

Advertisements

ড্যান্সার হিসেবে ভারতের সাবেক এই পেসার কিন্তু বেশ জনপ্রিয়। বিভিন্ন রিয়্যালিটি শোতে তাকে দেখা গেছে ব্রেক ড্যান্স করতে। শুধু তাই নয়, গানও গাইবেন তিনি। ইতোমধ্যে স্টুডিওতে তার গানের রেকর্ডিংও শুরু হয়ে গেছে বলেই জানা গেছে। এর আগেও সিনেমায় দেখা গেছে তাঁকে। প্রথম তিনটি মালায়লামে। সব মিলিয়ে পাঁচটা সিনেমাও করেছেন শ্রীসান্থ। যার দুইটি আবার হিন্দি সিনেমা- আকসার ২ এবং ক্যাবারে। তাতে সাইড রোলে দেখা গিয়েছিল তাকে। কিন্তু ‘আইটেম নাম্বার ওয়ান’ ছবিতে শ্রীসন্থ ভালো রোল পাচ্ছেন। যার শুটিংও শুরু হয়ে যাবে কয়েক মাসের মধ্যে।

শ্রীসন্থ বলেছেন, আমি সত্যিই সন্মানিত। ধন্যবাদ জানাতে চাই পরিচালক পালুন এবং সঙ্গীত পরিচালক সঞ্জীবকে। এটাই আমার প্রথম হিন্দি সিনেমা, যেখানে আমাকে দেখা যাবে ড্যান্সার হিসেবে। ক্রিকেট থেকে অবসরের পর আমি যে ভাবে মানুষকে পাশে পেয়েছি, তার জন্য আপ্লুত। আমি শিল্পী পরিবার থেকে আসিনি। সেই কারণেই নাচ-গান আমার পেশা নয়। তবে ক্রিকেটার হিসেবে আমি সেরাটাই দিয়েছি বরাবর। ক্রিকেটার হিসেবে তাদের বরাবর সম্মান করেছি, যারা ক্রিকেট ছাড়ার পর সিনেমায় এসেছে। আমার বিশ্বাস অভিনেতা হিসেবে আমিও ভালো কিছু করতে পারব।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cuxd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন