বিরাটের ‘লাইক’ ঘিরে আলোচনায় জার্মান ইনফ্লুয়েন্সার, পাচ্ছেন মোটা অঙ্কের প্রস্তাব!

- Advertisements -

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন জার্মান ইনফ্লুয়েন্সার লিজলাজ। তার একটি ছবিতে বিরাটের ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে সোশ্যালে বেশ আলোড়ন তৈরি হয়। পরে সেই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্যও সামনে আনেন এই ইনফ্লুয়েন্সার।

এর আগে ২০২৫ সালে অভিনেত্রী অবনীত কৌরের একটি ছবিতে ‘লাইক’ দিয়ে পরে তা সরিয়ে ফেলেছিলেন বিরাট। তখন তিনি বিষয়টির জন্য ‘অ্যালগোরিদম’-কে দায়ী করেছিলেন।

এরপর ২০২৬ সালে লিজলাজের একটি ছবিতে বিরাটের ‘লাইক’ নজরে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। নিজের পছন্দের ক্রিকেটারের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পেয়ে খুশি হন ওই ইনফ্লুয়েন্সারও।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার তো চক্ষু চড়কগাছ।

Advertisements

সকালে ঘুম থেকে উঠে দেখছি সব খবরে আমি!’

তিনি আরো বলেন, ‘কিন্তু, উনি (বিরাট) যে কখন ছবিটা ‘লাইক’ করেছেন তা বুঝতেই পারিনি। খবর পড়ে জানলাম। চারিদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে আমাকে নিয়ে খবর দেখে আমার একাধিক পরিচিত আমাকে সেগুলো পাঠান। আজ অজস্র মেসেজ পেয়েছি।
সকলেই বেশ উচ্ছ্বসিত।’ 

তবে ঘটনার এখানেই শেষ নয়। মাসখানেক পর আরও বিস্ফোরক দাবি করেন লিজলাজ। তার অভিযোগ, বিরাট কোহলিকে নিয়ে অপমানজনক মন্তব্য করার জন্য তাকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।

তার কথায়, ‘ওই ঘটনার পরে বহু ফোন পেয়েছি, যাঁরা আমাকে মোটা টাকা দিতে প্রস্তুত ছিলেন।

তাঁদের একটাই দাবি, বিরাট কোহলিকে নিয়ে এমন কিছু বলতে হবে, যা তাঁর ভাবমূর্তি নষ্ট করে দেবে। আমি সেটা করতে রাজি হইনি। কারণ, আমি ওই ধরনের মানুষ নই।’

Advertisements

বিরাট কোহলি তার পছন্দের ক্রিকেটারদের একজন। তাই তাকে নিয়ে কোনো মিথ্যা বা নেতিবাচক মন্তব্য করতে চাননি বলেও জানান লিজলাজ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7bdx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন