বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছাড়লেন শান্ত–সাকিবরা

- Advertisements -

নাসিম রুমি: আরও একটি বিশ্বকাপে নতুন কিছুর স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানরা। গতকাল (বুধবার) দিবাগত রাত ১.৪০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

সেই দলে স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন। তার আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক শান্ত জানিয়েছেন– এই টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রাথমিক লক্ষ্য ‘গ্রুপ পর্ব পার হওয়া’।

Advertisements

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির মেগা আসরটিতে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫ মে হবে সিরিজের ম্যাচগুলো।

Advertisements

এদিকে, দেশ ছাড়ার আগে গতকাল রাত বাড়তেই বিমানবন্দরে পরিবারকে নিয়ে হাজির হন তাসকিন–সৌম্য ও লিটন দাসরা। যেখানে টাইগার সমর্থকদের ভিড়ের মুখে পড়তে হয়েছে তাদের। এ সময় কেউ তারকা ক্রিকেটারদের সঙ্গে সেলফির আবদার মিটিয়েছেন, আবার কেউবা শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপে ভালো পারফর্ম করার আশায়। এর আগে এদিন দুপুরে আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের সেই হাস্যোজ্জ্বল ছবি টুর্নামেন্ট শেষেও অটুট দেখতে চান সমর্থকরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2si6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন