English

26 C
Dhaka
শুক্রবার, মার্চ ৬, ২০২৬
- Advertisement -

বুমরাহকে ‘প্রদীপের সেই জ্বিন’ বলছেন ডু প্লেসি

- Advertisements -

জাদুর প্রদীপ ঘষলেই বেরিয়ে আসে শক্তিশালী এক জ্বিন (জিনি), যে জ্বিন মালিকের ইচ্ছে পূরণ করে। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে আরব্য রজনীর সেই জ্বিনের সঙ্গে তুলনা করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।

ওয়াংখেড়েতে বৃহস্পতিবার হাইস্কোরিং এক থ্রিলারে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত।

চার-ছক্কার বৃষ্টিতে ওই ম্যাচে দুই দল মিলিয়ে করে ৪৯৯ রান! ভারতের ২৫৩ রানের জবাবে ইংল্যান্ড করে ২৪৬। এমন এক হাইস্কোরিং ম্যাচেও ৪ ওভারে মোটে ৩৩ রান খরচ করে বুমরাহ নিয়েছেন একটি উইকেট। দুই দলের বোলারদের মধ্যে তার ইকোনমি (৮.২৫) রেটই ছিল সবচেয়ে কম।

ম্যাচ শেষে বুমরাহকে প্রশংসায় ভাসাতে গিয়ে ডু প্লেসি বলেন, প্রতিটি অধিনায়কের এমন একজন ‘সুপারপাওয়ার’ একাদশে পাওয়ার স্বপ্ন থাকে, যিনি দরকারের সময় এসে ম্যাচ বদলে দেন।

ক্রিকইনফোর ‘টাইমআউট শো’তে ডু প্লেসি বলেন, ‘টিম ইন্ডিয়া বুঝতেই পারে না, তারা কতটা ভাগ্য যে তার (বুমরাহ) একজনকে দলে পেয়েছে। বারবার সেটা প্রমাণ হয়েই চলেছে। ফরম্যাট যাই হোক, আপনি তার হাতে বল দেবেন, সে ম্যাচ জিতিয়ে দেবে।’

‘যে কোনো অধিনায়কের স্বপ্নের সুপারপাওয়ার। এটা অনেকটা সেই জিনির (জ্বিন) মতো, আপনি প্রদীপ ঘষলেন, বুমরাহ বেরিয়ে এলো।’

ইংল্যান্ডের রান তাড়ায় বুমরাহ ৫ম, ১১তম, ১৬তম ও ১৮তম ওভার করেন। শেষদিকে যখন ইংল্যান্ডের রানরেট দ্রুত বাড়ছিল, তখনও তিনি নিখুঁত লাইন-লেংথে বল করে ব্যাটারদের চাপে রাখেন।

ডু প্লেসি মনে করেন, বুমরাহর সাফল্যের পেছনে তার অনন্য বোলিং অ্যাকশন বড় ভূমিকা রাখে। তার মতে, এই অ্যাকশনের কারণে ব্যাটাররা ঠিকমতো বুঝতে পারে না বল কখন হাত থেকে বের হচ্ছে। তিনি একে শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার ভিন্নধর্মী অ্যাকশনের সঙ্গে তুলনা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pyxs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন