English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

যুক্তরাষ্ট্রের ক্রিকেটে অর্থলগ্নি টেন্ডুলকারের

- Advertisements -

নাসিম রুমি: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে বিনিয়োগ করলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটীয় কাঠামোতেও।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের মালিকানায় যুক্ত হয়েছেন শচীন। এ নিয়ে শচীন বলেন, ‘ক্রিকেট আমার জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ন্যাশনাল ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। যুক্তরাষ্ট্রের ক্রিকেট একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এমন সময় ওদের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে।’

এই ক্রিকেট প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে শহিদ আফ্রিদি, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, সাকিব আল হাসান, কলিন মুনরো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, স্যাম বিলিংসের মতো তারকা ক্রিকেটারদের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rkmo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন