রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে জিতলো দক্ষিন আফ্রিকা

- Advertisements -

নাসিম রুমি: বিশ্বকাপের এবারের আসরে এই প্রথম কোনো ম্যাচ টানটান উত্তেজনায় গড়ালো। লড়াই হলো হাড্ডাহাড্ডি।

রুদ্ধশ্বাস লড়াই শেষে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা জয় পেলো ১ উইকেটে। চেন্নাইর এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শুক্রবার পাকিস্তান টস জিতে ব্যাট করতে নামে।

Advertisements

বড় সংগ্রহের আশা জাগিয়েও ৪৬.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয় তারা। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৭.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭১ রান করে জয় নিশ্চিত করে।

দক্ষিণ আফ্রিকার এটা টানা তৃতীয় জয়। এই জয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিলো প্রোটিয়ারা।

Advertisements

অন্যদিকে পাকিস্তানের টানা চতুর্থ হার। এই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাবরবাহিনী। অবশ্য অনেক যদি-কিন্তুর মারপ্যাচে নিভু নিভু সম্ভাবনা টিকে আছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/puqp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন