শীর্ষস্থান খোয়ালেন সাকিব

- Advertisements -

নাসিম রুমি: আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুইয়েছেন সাকিব আল হাসান। শেষ কয়েক দিন শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে সাকিব নেমে গেছেন দুইয়ে, এখন এককভাবে শীর্ষে হাসারাঙ্গা।

Advertisements

গত ১৫ মে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে সাকিব ও হাসারাঙ্গা—দুজনেরই রেটিং পয়েন্ট ছিল সমান ২২৮। এখন সাকিবের রেটিং পয়েন্ট ২২৩। হাসারাঙ্গার পয়েন্ট আগের মতোই ২২৮।

২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত টানা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝে একবার দুইয়ে নেমে গিয়েছিলেন, সিরিজের মাঝেই শীর্ষস্থান ফিরেও পেয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচ খেলে সাকিব উইকেট নেন মাত্র ১টি। অন্যদিকে ব্যাটিংয়ে ৩ ম্যাচ খেলে করেন ৩৬ রান। এই কারনেই শীর্ষ স্হান খোয়ালেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/89mn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন