সিলেট টেস্টে প্রথম দিনে ২৫৭ রানের লিড বাংলাদেশর, লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু, সিলেট ব্যুরো: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২য় টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম দিনের খেলা শেষে বিনা উইকেটে ২১ রান করেছে পাকিস্তান।

২৫৭ এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকেরা। আজান ওয়াইজ ১৩ এবং আব্দুল্লাহ ফজল ৮ রানে অপরাজিত আছেন।

Advertisements

এর আগে প্রথম দুই সেশনে ৬ উইকেট তুলে নিয়ে রীতিমতো বাংলাদেশকে চাপে রেখেছিল পাকিস্তান। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিমরা ক্রিজে টিকে গিয়েও ইনিংস বড় করতে পারেনি। তাতে ২০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল। কিন্তু বাকিদের ব্যর্থতার দিনে একপ্রান্তে আগলে রাখেন লিটন দাস। দুর্দান্ত ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিলেন এই ব্যাটার; পাকিস্তানের বিপক্ষে তৃতীয়।

তাইজুলকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৬০ রান যোগ করেন লিটন। তাইজুল ব্যক্তিগত ১৬ রানে সাজিদ খানের বলে বোল্ড হন। এরপর তাসকিনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন লিটন। ঢাকা টেস্ট ৭ রান করে খুররমের চতুর্থ শিকারে পরিণত হলে ক্রিজে আসেন শরীফুল। অলআউট হওয়ার খুব কাছে থাকায় শেষ দিকে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন লিটন। ৭১তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। সেঞ্চুরি করার পথে ১৩ চারের পাশাপাশি মারেন একটি ছক্কা।

Advertisements

৮১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার শেহজাদ। আব্বাসের শিকার তিনটি। ৪৫ রান দেন এই পেসার। এ ছাড়া হাসান ২ এবং সাজিদ নেন ১ উইকেট।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ryw6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন