ওয়ানডেতে নতুন অধিনায়ক মিরাজ

- Advertisements -

নাসিম রুমি: তিন অধিনায়কের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত আর তার দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জুম মিটিংয়ের পর বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের এক পরিচালক। তিনি জানান, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ানডে নেতৃত্বে থাকতে আগ্রহ না দেখানোয় নতুন অধিনায়ক নির্বাচন করতে হয়েছে।

Advertisements

পরিচালক জানান ওয়ানডে অধিনায়ক হিসেবে আপাতত এক বছরের জন্য মিরাজকেই বেছে নিয়েছে বোর্ড। তবে তার পারফরম্যান্স, নেতৃত্বগুণ ও দল পরিচালনায় সফলতা বিবেচনায় নিয়ে পরবর্তীতে মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স, ঠাণ্ডা মাথার চিন্তাভাবনা ও দলের মধ্যে ভালো সমন্বয় গড়ে তোলার দক্ষতার কারণে মিরাজকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি।

Advertisements

এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টিতে ভিন্ন অধিনায়ক থাকলেও ওয়ানডে নেতৃত্বেও মিরাজকে স্থায়ীভাবে বিবেচনায় আনা হলো। আগামী মাসে শ্রীলঙ্কার মাঠে সিরিজ দিয়েই মিরাজ তার নতুন দায়িত্ব শুরু করবেন বলে জানা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l4uv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন