কলাপাতায় ভাত খেলেন সাকিব

- Advertisements -

নাসিম রুমি: ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষ হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে বিপিএল। মাঝের দিনগুলো বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। ভারতের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর সপরিবারে গ্রামের বাড়ি মাগুরায় চলে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

সেখানেই চলছে তাদের ছুটি কাটানো। সোশ্যাল সাইটে মাগুরার বাড়ির বেশ কিছু ছবি পোস্ট করেছেন উম্মে আহমেদ শিশির। যার কয়েকটিতে দেখা যাচ্ছে―বাড়ির উঠানে তৈরি করা হয়েছে ইটের চুলা।

Advertisements

সাকিব-শিশির দুজনে সেই চুলায় বড় এক পাতিল বসিয়ে গরুর মাংস রান্না করছেন। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘যখন শ্বশুরবাড়িতে পিকনিক হয় এবং আমার প্রিয় গরুর মাংস রান্না করা হয়। ’ এরপর সেই উঠোনেই শীতল পাটি বিছিয়ে কলাপাতায় খেতে বসে পড়লেন সাকিব আল হাসান।

Advertisements

এই ছবিও তুমুলভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা নানা প্রতিক্রিয়া প্রকাশ করছেন ছবিটিতে। ভালোবাসা, বিস্ময়কর ইমোজি মিশিয়ে মন্তব্যও করেছেন ভক্তরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9gh1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন