ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার ট্রাফিক আইন ভঙ্গের দায়ে খবরের শিরোনামে এলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবর অনুযায়ী, নিজ শহর রাঁচিতে নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি দ্রুত গাড়ি চালানোর অপরাধে তাকে ১ হাজার রুপি জরিমানা করা হয়েছে। ট্রাফিক মনিটরিং সিস্টেমে গতি লঙ্ঘনের বিষয়টি ধরা পড়লে মোটর যান আইনের ১৮৩ ধারায় তার নামে এই ই-চালান ইস্যু করা হয়।
মাঠের বাইরে জরিমানার মুখে পড়লেও মাঠের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ৪৪ বছর বয়সী এই মহাতারকা।
গত রোববার ফ্র্যাঞ্চাইজিটি তাদের নতুন মৌসুমের জার্সি উন্মোচন করেছে এবং ভক্তদের জন্য তা ক্রয়ের সুযোগ করে দিয়েছে।
২০২৫ সালের আইপিএল ছিল চেন্নাইয়ের জন্য একটি দুঃস্বপ্নের মতো, যেখানে ১৪ ম্যাচের ১০টিতেই হেরে তারা পয়েন্ট টেবিলের তলানিতে ছিল। এই ব্যর্থতা ঝেড়ে ফেলতে ২০২৬ আসরের আগে দলে আমূল পরিবর্তন এনেছে সিএসকে।
২০২৫ মৌসুমে ধোনির পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল ছিল না, ১৩ ইনিংসে ২৪.৫০ গড়ে তিনি ১৯৬ রান করেছিলেন। তবে রুতুরাজ গায়কোয়াড়ের ইনজুরির সময় তিনি দলকে নেতৃত্বও দিয়েছিলেন।
নতুন মৌসুমে ডেওয়াল্ড ব্রেভিস, আয়ুশ মাত্রে এবং উরভিল প্যাটেলের মতো তরুণ প্রতিভাদের পাশাপাশি অভিজ্ঞ ধোনি ও স্যামসনকে নিয়ে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে চেন্নাই।
