নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

- Advertisements -

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়ক ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। তবে, টুর্নামেন্টে সবচেয়ে বাজে খেলেছিল নাসির হোসেনের নেতৃত্বাধীন দলটিই। গ্রুপ পর্বের ৬ ম্যাচে ২ জয়ে ৮ দলের মধ্যে তারা হয়েছিল অষ্টম।

Advertisements

টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই সম্ভাব্য বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিট। শেষ পর্যন্ত আট ক্রিকেটারের বিরুদ্ধে তারা কিছু দুর্নীতির প্রমাণ বের করতে পেরেছে। যে দুর্নীতির সঙ্গে জড়িত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার নাসির হোসেন।

আজ বিকেলে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এসব তথ্য। তবে এই আট অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা এখনো জানায়নি আইসিসি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0qlf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন