পারিবারিক কারণে হঠাৎ পদ ছাড়ার পরিকল্পনা: আকরাম খান

- Advertisements -

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ পদ ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে দীর্ঘদিন যাবৎ আছেন সাবেক অধিনায়ক আকরাম খান। হঠাৎ করেই এই দায়িত্ব থেকে পদত্যাগ করছেন তিনি। সাবেক এ ক্রিকেটার আজ বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

আকরাম খান জানান, পারিবারিক কারণেই ক্রিকেট বোর্ডের পদ ছাড়ার পরিকল্পনা তার। বোর্ড সভাপতির সঙ্গে কথা বলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন বলে জানান।

Advertisements

এর আগে সোমবার বিকেলে এ বিষয়ে আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুক পোস্টে লেখেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান।’ তখন থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়।

Advertisements

পরে এ বিষয়ে সাবিনা আকরাম গণমাধ্যমকে বলেন, ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরো সময় দিক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0fur
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন