বিপিএলে টানা পঞ্চম জয় রংপুরের

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছুটছে রংপুর রাইডার্সে জয়রথ। বিপরীতে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হারের চাকা কিছুতেই থামছে না। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল টানা পঞ্চম জয় তুলে নিয়েছে রংপুর। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নুরুল হাসান সোহানের দল।

টস জিতে ঢাকা ক্যাপিটালসকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। ঢাকার ব্যাটাররা ইনিংস বড় করতে পারেননি। এ ম্যাচে একাদশে ছিলেন ইংলিশ ব্যাটার জেসন রয়ও। ১২ বলে ১৮ রান করেছেন এই ওপেনার। হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে ১৪ রান।

Advertisements

তানজিদ হাসান তামিম করেছেন ২০ রান। মিডল অর্ডারের লিটন দাস, সাব্বির রহমান ও থিসারা পেরেরা ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। আলাউদ্দিন বাবু ১৬ ও মোসাদ্দেক হোসেন করেছেন ১২ রান। নাহিদ রানা-আকিফ জাভেদের তোপ ও খুশদিল শাহর ঘূর্ণি জাদুতে আগে ব্যাটিংয়ে নেমে পুরো ২০ ওভার ব্যাটিং করতে পারেনি ঢাকা।

Advertisements

১৬.৩ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় তারা। অ্যালেক্স হেলস ও খুশদিলের ঝোড়ো ব্যাটিংয়ে ৪০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ১১২ রানের লক্ষ্য তাড়া করেছে রংপুর।ম্যাচ সেরা হয়েছেন রংপুরের নাহিদ রানা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/s8yw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন