English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

বিশ্বকাপ জেতার পর স্ত্রীকে প্রেমপত্র সঞ্জুর

- Advertisements -

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন, তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সঞ্জু স্যামসন। দল চ্যাম্পিয়ন হলেও তাই ম্যাচ না খেলার একটা হাহাকার থেকেই গিয়েছিল তার।

এবারও একাদশেই জায়গা নিশ্চিত ছিল না সঞ্জুর। গ্রুপ পর্বে পেয়েছিলেন একটা মাত্র ম্যাচ, সব মিলিয়ে প্রথম ৫ ম্যাচে একাদশে ঠাঁই হয়েছিল কেবল নামিবিয়ার বিপক্ষে। ওই ম্যাচেও ২২ রানের বেশি করতে পারেননি।

এর মাঝেই আসে রিঙ্কু সিংয়ের বাবার অসুস্থতার খবর, একাদশে ঢুকে যান সাঞ্জু। আর এই সুযোগটিই দু’হাতে নিলেন তিনি।

দূর্দান্ত সব ইনিংস থেলে একের পর এক রেকর্ড ভেঙে দলকে এনে দেন শিরোপা, নিজেও জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। প্রায় অসাধ্য সাধন করার পর স্ত্রী চারুলতাকে নিয়ে খোলা চিঠি লিখলেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই প্রেমপত্র। প্রাণভরে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ‘পন্ডাত্তি’-কে। পন্ডাত্তি তামিল শব্দ, যার অর্থ ‘স্ত্রী’।

পোস্টে সঞ্জু লেখেন, যে দিন থেকে তোমার সঙ্গে পরিচয় হয়েছে, সে দিন থেকে আজ পর্যন্ত…..!! আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি যেমনই হই, আমাকে ভালবেসেছ। বহির্বিশ্বের কাছে আমি যা-ই হই না কেন, তুমি আমার কাছে সৎ থেকেছ। আমার ভাল দিক, খারাপ দিক, সবটাই দেখেছ। তারপরেও আমার সঙ্গে থেকেছ।

আমার জীবনে ক্রিকেট কত বড়, সেটা বোঝার জন্য ধন্যবাদ। নিজেকেও তার সঙ্গে মানিয়ে নিয়েছ। এই মুহূর্তটার জন্য আমি যেরকম অপেক্ষা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, সেই একই রকম ভাবে তুমিও করেছ। অনেক অনেক ধন্যবাদ পন্ডাত্তি। এই পোস্টের সঙ্গে দুটি ছবিও দিয়েছেন সঞ্জু। একটি বিশ্বকাপ জেতার পর নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেটে। অন্য ছবিটি বেশ সেটি বেশ কয়েক বছর আগের তোলা।

এবারের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হওয়ার পথে ২৪টি ছক্কা মেরেছেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপের এক আসরে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। সব মিলিয়ে বিশ্বকাপটা নিজের মতো রাঙিয়ে তুলেছেন সঞ্জু।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2iun
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন