অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

- Advertisements -

নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি করা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে কুমিল্লায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার। অভিযানকালে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার সিনিয়র এএসপি ও স্কোয়াড কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, কুমিল্লা সিটি করপোরেশনের সদর দক্ষিণ থানাধীন রাজাপাড়া উত্তর চৌমুহনীর হোসেন এন্টারপ্রাইজকে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে এই প্রতিষ্ঠানে পাওয়া ৪৮ লিটার অকটেন উপস্থিত ক্রেতাদের (ক্রেতা প্রতি সর্বোচ্চ দুই লিটার) মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও অভিযানে অপর একটি প্রতিষ্ঠানকে গোপনীয় স্থানে (বাসা) জ্বালানি তেল মজুদ সংক্রান্ত অভিযোগ তদন্ত বা স্থান পরিদর্শনে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দিয়ে বাধা প্রদান এবং অসহযোগিতা করায় পেট্রোলিয়াম আইন,২০১৬ অনুযায়ী ২০(২) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযুক্ত ব্যক্তি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে লাইসেন্স ব্যতীত দাহ্য পেট্রোলিয়াম পণ্য (পেট্রোল/ডিজেল/অকটেন) অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয় করে আসছিলেন। এছাড়াও অননুমোদিত পাত্রে উক্ত পণ্য বিক্রয় করছিলেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। জ্বালানি তেলের অননুমোদিত মজুদ ও কালোবাজারি প্রতিরোধে তথা ভোক্তা অধিকার সংরক্ষণে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f2xp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন