রাজধানীর নিউ মাকের্ট এলাকায় অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা দাবির অভিযোগে প্রতারক মা ও মেয়ে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউ মার্কেট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বিথী হাওয়া ওরফে বিবী হাওয়া (৩৮) ও মেয়ে সুরভী সুলতানা (২০)।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এ তত্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিউ মাকের্ট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
নিউ মাকের্ট থানা সূত্রে জানা যায়, প্রতারণার আশ্রয় নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে চাঁদা দাবির অভিযোগে নিউ মার্কেট থানায় ৭ এপ্রিল একটি মামলা হয়।
