চাচির পর্নোগ্রাফি মামলায় ২ ভাতিজা কারাগারে

- Advertisements -

কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রীর (৩০) গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে ভিডিওসহ দুইটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম (৩০) এবং মরুফ হোসেন (১৮)।

Advertisements

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, গত সোমবার নিজবাড়ি থেকে এক কাতার প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ। গতকাল বুধবার সকালে ওই নারীকে ধারণ করা ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করেন তারা।

পরে ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেপ্তার করে। আসামি ও মামলার বাদী সম্পর্কে আপন চাচি-ভাতিজা বলে জানা গেছে।

Advertisements

ওসি আরও বলেন, ‘পরিবারের সদস্য হয়েও এমন জঘন্য কাজ করেছে তারা। চাচির ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুইজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ’

ভুক্তভোগী নারী বলেন, ‘রেজাউল ও মারুফ গোপনে আমার গোসলের ভিডিও ধারণ করে। পরে সেটি দেখিয়ে আমাকে চাঁদা দিতে বাধ্য করার চেষ্টা করেছে। ন্যায় বিচারের আশায় থানায় মামলা করেছি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uyi6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন