ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হয়নি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামির

- Advertisements -

ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হয়নি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. শফিকুল ইসলামের। বুধবার বেলা ১২টার দিকে তাকে বরিশালের গৌরনদী থানার দিয়াসুর এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ। মো. শফিকুল ইসলাম ওই উপজেলার টিকামারা গ্রামের সরদার বাড়ি এলাকার মো. এস্কেন্দার সরদারের ছেলে।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ২০১৪ সালে ইয়াবাসহ শফিককে গ্রেফতার করে। ওই মামলায় ২০১৮ সালে শফিককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করে সে। এ কারনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
সম্প্রতি গোপন সূত্রে পুলিশ জানতে পারে, শফিকুল ইসলাম শফিক তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। নজরদারির এক পর্যায়ে দিয়াসুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করার কথা বলেন ওসি।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pv0v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন