
জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা পারভীন কাকলিকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শহরের সফি মিয়ার বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেলিনা পারভীন কাকলি সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম খোকার মেয়ে।
আজ বুধবার দুপুরে কাকলিকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।
ওসি বলেন,‘নাশকতা মামলার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3ut1