English

24 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
- Advertisement -

পায়ে মাড়ানো খামিরে তৈরি হচ্ছিল সেমাই, ৩ লাখ টাকা জরিমানা

- Advertisements -

বগুড়ার কাহালুতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘ভাই ভাই লাচ্ছা সেমাই’ নামের একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কারখানাটিতে অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। বিশেষ করে শ্রমিকদের ময়লাযুক্ত পায়ে সেমাইয়ের ময়দার খামির (ডো) মাড়াতে দেখা গেছে। এছাড়া ডালডা গলানো এবং পোড়া তেল ব্যবহার করে সেমাই ভাজার প্রমাণও পেয়েছে অভিযানিক দল।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তা রাসেল বলেন, কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। টয়লেটের দরজার সামনেই সেমাইয়ের প্যাকেটজাত ঝুড়ি স্তূপ করে রাখা হয়েছিল। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

যৌথ এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদি হাসানসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানের সময় জেলা পুলিশ ও র‍্যাব-১২-এর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2mts
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন