ভৈরবে নৌ-পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন:ডাকাতি মামলার এজাহারভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে ভৈরব নৌ পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৮ আগষ্ট, রবিবার ভোরে ভৈরব নৌ পুলিশ ইউনিটের এসআই রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ লিটন মিয়া (৩০) নামে ওই আসামীকে তার শ্বশুর বাড়ি এলাকা ভৈরব উপজেলার শ্রীনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লিটন মিয়া উপজেলার লুন্দিয়া উত্তরপাড় গ্রামের লিয়াকত আলীর পুত্র। আজ দুপুরে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।

Advertisements

উল্লেখ্য, গত ৩১ জুলাই সন্ধ্যায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নৌকাযোগে নিকলী থেকে ভৈরব ফেরার পথে উপজেলার খলাপাড়া এলাকায় একটি ইটভাটার সামানে মেঘনা নদীতে একদল ডাকাত তাদের নৌকা গতিরোধ করে নগদ টাকা ও ১৪টি মোবাইল ফোন নিয়ে যায়।

Advertisements

এঘটনায় ভূক্তভোগী ছাত্রলীগ নেতা মাকসুদ হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী শহীদ মেম্বারকে ঘটনার পরদিন সকালে নৌ পুলিশের একটি টিম গ্রেফতার করে। আজ ভোরে ওই মামলার ২নম্বর আসামি লিটন মিয়াকে গ্রেফতার করে নৌ পুলিশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pgbb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন