শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

- Advertisements -

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণসহ ১ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের গোয়েন্দা দল।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার সৈয়দ মুকাদ্দেস হোসেন জানান, বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুবাই থেকে আসা যাত্রীর লাগেজে আনা একটি এয়ার ফ্রাইয়ারের ভেতর প্রিভেন্টিভ টিমের মাধ্যমে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।

Advertisements

পরবর্তীতে, তা ভেঙে ধাতব চাকতি আকৃতির স্বর্ণপিণ্ড পাওয়া যায়, যার ওজন ১ হাজার ৩৯০ গ্রাম। এছাড়া, একটি স্বর্ণের বার, ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ হাজার ৬০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

Advertisements

আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4g0z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন