সুপারশপে ঢুকে এক বিক্রয়কর্মী তরুণীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে যশোরের অভয়নগর উপজেলায়। আহত তরুণীকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত যুবক হাবিরুল ইসলাম অভিকে (৩২) আটক করেছে পুলিশ। অভি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ছবিরউদ্দিন শেখের ছেলে।
আহত বিথি খাতুন অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মৃত লুৎফর রহমানের মেয়ে। তিনি নওয়াপাড়া বাজারের একটি সুপারশপে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। গ্রেপ্তার অভি তার সাবেক স্বামী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২১-৩০৪৮) সুপারশপের সামনে থামে।
আজ দুপুরে ভাইজির কর্মস্থলে ঢুকে হত্যার উদ্দেশ্যে তাকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে অভি পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে।’
অভিযুক্ত হবিরুল ইসলাম অভি বলেন, ‘বিথি মোবাইল করে আমাকে সুপারশপে আসতে বলে।
