স্বামীর গোপনাঙ্গ কেটে ছুরিসহ থানায় স্ত্রী

- Advertisements -

টঙ্গীতে দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে রক্তমাখা ছুরিসহ থানায় হাজির হয়েছেন এক নারী।

মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মরকুন পূর্বপাড়ার ৩৭৬ কুদ্দুছ খলিফা রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন অটোচালক রকি (৩৫) ও তার স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক (২৫)। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

মঙ্গলবার রাতে তাদের মধ্যে আবারও বাগবতিণ্ডা হয়। পরে স্বামী রকি ঘুমিয়ে গেলে তানজিনা আক্তার ধারালো ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন।

এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রকিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

এদিকে ঘটনার পর অভিযুক্ত তানজিনা ভয় পেয়ে রক্তমাখা ছুরিসহ টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং আসামিকে হেফাজতে নেয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, অভিযুক্ত নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/113r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন