খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

- Advertisements -

খাগড়াছড়িতে পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের (প্রসীত) মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, ‘এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়।’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, আজ সকাল সাড়ে ৮টার সময় পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। ঘটনার পর পর পুলিশ সেখানে যায়। এরপর আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার স্থানীয় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, নীতিদত্ত চাকমার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/filp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন