English

23 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
- Advertisement -

খাসির বদলে কুকুরের মাংস বিক্রি, কসাইকে ধরে গণপিটুনি

- Advertisements -

নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে ‘খাসির মাংস’ বলে বিক্রির হোতা কসাই এনতাজুলকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার নানাইচ এলাকায় তাকে দেখতে পেয়ে আটক করেন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়।

এনতাজুল উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকার বাসিন্দা।

এর আগে গতকালি রবিবার সকালে মঙ্গলবাড়ী এলাকার কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মিয়া মিলে সকালে আলুক্ষেতে একটি কুকুর জবাই করেন। পরে কুকুরটি তারা খাসির গোস্ত হিসেবে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। বিষয়টি এলাকাবাসীরা জানতে পারলে গোস্ত ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে খবর পেয়ে ওইদিন পুলিশ ওই আলুক্ষেত থেকে কুকুরের মাথা, চামড়া ও ২৫ কেজি মাংস উদ্ধার করে।

ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন বলেন, এনতাজুলকে জনগণের হাত থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xov8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন