English

32 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
- Advertisement -

খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

- Advertisements -

খুলনায় নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক নারীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত তাওহিদুল ইসলাম সায়মন (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (১২ মার্চ) সোনাডাঙ্গা করিমনগর এলাকার রওশন আরা ক্লিনিকের পাশ থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর খুলনার কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ সোনাডাঙা এলাকার মোল্লা বাড়ির মোড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ৪র্থ তলা বিল্ডিংয়ের চিলে কোঠায় সংঘটিত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় ৩ নম্বর পলাতক আসামি তাওহিদুল ইসলাম সায়মনকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৬ এর খুলনার কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের ধরতেও আমরা সক্রিয় রয়েছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8oux
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন