গাইবান্ধায় ভাইয়ের হাতে ভাই খুন: গ্রেফতার ৪

- Advertisements -

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ছোট ভাই বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মহিলাসহসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার (মজিদপাড়া) গ্রামের ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর (৪০) ও ইলিয়াস (৩৫) এর সাথে জমি সংক্রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ইলিয়াস সহ তার লোকজন বড় ভাই জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথারি মারপিট করে গুরুতর জখম করে।

Advertisements

খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উর্দ্ধার করে। আহত জাহাঙ্গীর কে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে চিকিৎসক দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পরার্মশ দিলে রংপুরে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।এবং রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থা সে মৃত্যুবরণ করে।

এদিকে জাহাঙ্গীর এর মৃত্যুর খবর জানা জানি হলে এলাকার লোকজন ঘাতক ছোট ভাই ইলিয়াস ও তার স্ত্রী আলেয়া বেগম (২৫) বোন রুমি বেগম (৩০)ও মা সুফিয়া বেগম (৫০) কে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে আটক কৃতদের গ্রেফতার করেন।
এব্যাপারে নিহতের শ্যালোক সবুজ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ৮জনকে আসামী করে একটি হত্যা মামলা করেছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/a36p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন