গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কামারজুড়ি এলাকা থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি ময়লার স্তূপ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
গাছা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কামারজুড়ি এলাকায় ময়লা আবর্জনার স্তূপের পাশে মানুষের একটি কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা।
পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি আরও বলেন, ‘কঙ্কালটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে,দীর্ঘদিন আগেই তার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
