ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

- Advertisements -

সাতক্ষীরার শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ বটি দিয়ে কেটেছেন তার দ্বিতীয় স্ত্রী। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম ইসমাইল গাজী (৪১)। এ ঘটনায় তার স্ত্রী নাজমা খাতুনকে (৩২) হেফাজতে নিয়েছে পুলিশ। আহত ইসমাইল গাজী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল গাজী নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে তার দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় নাজমা খাতুন ধারালো বটি দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কর্তন করেন। এ সময় স্বামীর চিৎকারে আশপাশের লোকজন ইসমাইল গাজীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, ইসমাইল গাজীর গোপনাঙ্গ সম্পূর্ণ কাটা গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত সাতক্ষীরা রেফার করা হয়েছে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুন কর্তনকৃত গোপনাঙ্গ হাতে নিয়ে স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে ইসমাইল গাজীর ভাইসহ প্রতিবেশী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।এ সময় স্থানীয়রা অভিযুক্ত নাজমা খাতুনকে হাসপাতালে আটকে রাখে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ সেখানে গিয়ে রাতেই তাকে হেফাজতে নেয়।

রেজাউল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ইসমাইল গাজীর একাধিক বিবাহ রয়েছে। তার বড় স্ত্রী সন্তানদের নিয়ে কৈখালী এলাকায় বসবাস করেন। তিন দিন আগে তার বড় স্ত্রী ভুরুলিয়ার সিরাজপুরের বাড়িতে আসাকে কেন্দ্র করে ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে পারিবারিক বিরোধ শুরু হয়। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভুরুলিয়ার সিরাজপুর এলাকায় স্বামীর গোপনাঙ্গ কাটার ঘটনায় অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ইসমাইল অভিযুক্ত নাজমা খাতুনের তৃতীয় স্বামী। ২০১৭ সালে শ্যামনগর পৌরসভার নকিপুর বাজার এলাকায় তৎকালীন স্বামীর গোপনাঙ্গ কেটে দেন নাজমা খাতুন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4aeh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন