English

26 C
Dhaka
সোমবার, মার্চ ৯, ২০২৬
- Advertisement -

ঘুষ দাবির মামলায় সাবেক ওসি আলমগীর কারাগারে

- Advertisements -

বগুড়ার শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার শাজাহানপুর আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হেনা সিদ্দিকী শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী ফজলুল হক উজ্জ্বলকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তিন লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ ওঠে তৎকালীন শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসাইনের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ওই মামলায় বর্তমানে বাধ্যতামূলক অবসরে থাকা সাবেক ওসি আলমগীর হোসাইন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবীর জামিন আবেদন শুনানি শেষে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dspl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন