পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বগুড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান আ’লীগ নেত্রী গ্রেফতার

- Advertisements -

সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্নের উত্তর সরবরাহের অভিযোগে বগুড়ার আওয়ামীলীগ নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়া ওই নারী দুপচাঁচিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবা নাসরিন রুপা।

শুক্রবার রাতে রাজধানীর মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল ও কাকরাইল এলাকা থেকে রুপাসহ চক্রটির ১০ সদস্যকে গ্রেফতার করা হয়।

Advertisements

এদিকে প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় মাহবুবা নাসরীন রুপাকে বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

Advertisements

রবিবার দুপুরে বগুড়া জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n21b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন