বাড়িতে ডেকে নিয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

- Advertisements -

মানিকগঞ্জ সদর উপজেলায় কাজের অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় মামলা করেছেন।

ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার বিকালে আক্কাস আলী (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আক্কাস পেশায় কৃষক।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে ওই শিশু (১৩)। ১৮ অক্টোবর দুপুরে শিশুটির মা বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান আক্কাস আলী।

Advertisements

তখন আক্কাসের বাড়িতেও কেউ ছিলেন না। বিকাল ৩টার দিকে নিজ ঘরের বারান্দার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এ সময় প্রতিবেশী এক কিশোর এ ঘটনা দেখে শিশুটির মাকে জানায়।

শিশুটির মা এজাহারে উল্লেখ করেন, অভিযুক্ত ওই ব্যক্তি তার প্রতিবেশী। ওই ব্যক্তি তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। দরিদ্র ও অশিক্ষিত হওয়ায় তিনি প্রথমে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। তবে এ ঘটনায় বিচার চেয়ে বিচার না পেয়ে পরে থানায় মামলা করেন। তিনি ওই ব্যক্তির শাস্তি দাবি করেন।

Advertisements

সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে আক্কাস আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয়।

ওসি আমান আরও বলেন, শুক্রবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zr2r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন