মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে বৈদ্যুতিক শক, মূলহোতা গ্রেপ্তার

- Advertisements -

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুম (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৭ মার্চ সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় মোবাইল চোর সন্দেহে মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই সন্তান আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেনকে (৫) জোরপূর্বক বাড়ি থেকে তুলে নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, মো. আব্দুল্লাহ আল মাসুম ও মিজানুর রহমান সুজনসহ কয়েকজন শিশুদের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে মারধর করে, পানিতে চুবিয়ে রাখে, টয়লেটের ময়লা পানি জোড় করে মুখে দেয় এবং বৈদ্যুতিক শক দেয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ২ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শিশুদের নৃশংসভাবে নির্যাতন করা হচ্ছে। অভিযুক্তরা শিশুদের শ্বাসনালী চেপে ধরছে, বারবার মাটিতে আছাড় দিচ্ছে, চড়-থাপ্পড়, লাথি ও কিল-ঘুষি দিচ্ছে এবং পুকুরের পানিতে চুবিয়ে ধরছে।

ঘটনার তথ্য পুলিশের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান চালানো হয়।

গত শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মূল অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মাসুমকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন, যেখানে হত্যাচেষ্টা ও অন্যান্য গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, গ্রেপ্তার মাসুমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c0fm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন