রাজশাহীতে পুলিশি অভিযানে আটক ২০

- Advertisements -

রাজশাহীতে পুলিশি অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২০ জনকে আটক করা হয়েছে।  অভিযানে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গেল ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ স্ব স্ব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এটি তাদের নিয়মিত অভিযান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Advertisements

তিনি বলেন, এর মধ্যে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৬ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, শাহ মখদুম থানা ১ জন, বিমানবন্দর থানা ১ পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও এছাড়া মহানগর ডিবি পুলিশ ১ জনকে আটক করেছে।

Advertisements

রফিকুল আলম জানান, মোট আটকের মধ্যে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে ৭ জনকে আটক করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/77am
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন