English

25 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
- Advertisement -

রাস্তার গাছ কেটে বাড়ির পথ বানানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

- Advertisements -

গাড়ি নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথ সুগম করতে কিশোরগঞ্জর মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত গাছ কাটার অভিযোগের মামলায় সদস্যপদ স্থগিত হওয়া বিএনপির নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাহাঙ্গীর মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) ড. এসএম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তার (জাহাঙ্গীর) নামে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, নিজের বাড়িতে যাতায়াত সহজ করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে কামালপুর এলাকায় বেড়িবাঁধ সড়কের মেহগনি গাছ কেটে ফেলেন জাহিদুল আলম জাহাঙ্গীর।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রবেশের জন্য বেড়িবাঁধের ওপর দিয়ে যেতে হয়।

কিন্তু বাঁধের ভাঙনরোধে সেখানে রোপণকৃত গাছের জন্য তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে নিজ বাড়িতে যেতে সমস্যায় পড়েছিলেন। যে কারণে ব্যক্তিগত স্বার্থেই কেবল তিনি একে একে বেশ কিছু মেহগনি গাছ কেটে ফেলেন। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের বাজারমূল্য আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা।
বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছের গুঁড়ি কেটে পরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
উপজেলার দায়িত্বে থাকা বন বিভাগের কর্মকর্তা জুলফিকার জয় জানান, বেড়িবাঁধে কাটা গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সহায়তায় খোয়াব নামে একটি এনজিও রোপণ করেছিল। বিষয়টি উপকারভোগী স্থানীয় দুস্থ নারী ও এলজিইডি তদারকি করছে। এটি বন বিভাগের আওতায় পড়ে না।
স্থানীয়দের ভাষ্য, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নদীভাঙন ঠেকাতে ওই বেড়িবাঁধে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত ছিল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/56qg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন