শসার দাম পরিশোধ নিয়ে ঝগড়া, ক্রেতার কান কামড়ে দিলেন বিক্রেতা!

- Advertisements -
বাকিতে শসা কিনতে চাওয়ায় ক্রেতার কান কামড়ে দেওয়ার অভিযোগ উঠল এক বিক্রেতার বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের পিলভিটে।

জানা যায়, অভিযুক্তের নাম মহেশ। এক যুবক তার কাছে এসে শসার দর-কষাকষি করেন। তার পর শসা হাতে নিয়ে জানান, পরে দাম মিটিয়ে দেবেন। কিন্তু মহেশ বাকি দিতে পারবেন না জানিয়ে ওই ক্রেতাকে শসা রেখে দিতে বলেন। ওই ক্রেতা তখন মহেশকে আশ্বস্ত করেন, যা দাম হয়েছে পুরোটাই মিটিয়ে দেবেন পরে। ক্রেতার এমন কথা শুনে বেজায় চটে যান মহেশ। বিষয়টি নিয়ে দুই জনের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, তারপর আচমকাই ক্রেতার কানে কামড় বসিয়ে দেন মহেশ। রক্তারক্তি কাণ্ড ঘটে যায়।

Advertisements
আক্রান্ত ক্রেতার নাম উমেশ বলে জানা গেছে। তিনি পেশায় অটোচালক। গত ২৫ এপ্রিল রাতে তিনি বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে।

উমেশের স্ত্রীর, তার স্বামী শসা কিনেছিলেন এবং পরে দাম দিতে চেয়েছিলেন। কিন্তু মহেশ তাতে রাজি হননি। উল্টো তার স্বামীকে গালাগালি করতে শুরু করেন মহেশ। উমেশ এর প্রতিবাদ করেন। এর পরই বাড়ি চলে যান উমেশ। কিন্তু মহেশ তার স্বামীকে অনুসরণ করে বাড়ি পর্যন্ত চলে আসেন। বাড়িতে ঢুকে উমেশকে মারধরও করেন বলে অভিযোগ। হাতাহাতির সময় আচমকাই উমেশের কান কামড়ে দেন মহেশ।

অভিযোগ পেয়ে পুলিশ মহেশকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, টাকা ধার দেওয়া নিয়ে দুই জনের মধ্যে ঝগড়া হয়েছিল। দুই জনই মাতাল অবস্থায় ছিলেন। তখনই এই ঘটনা ঘটে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2o6k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন