শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, স্কুলের সহ-সভাপতি গ্রেপ্তার

- Advertisements -

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় তার বিরুদ্ধে ওই শিক্ষিকা কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

Advertisements

গ্রেপ্তারকৃত বশির স্থানীয় বালিয়াতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পক্ষিয়াপাড়া গ্রামের মৃত রহমত আলী মৃধার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই শিক্ষিকা স্কুলে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতেন। বার বার ব্যর্থ হয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে লুকিয়ে থাকে। পরে ওই শিক্ষিকা প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে নামলে বশির তাকে জাপটে ধরে। এসময় শিক্ষিকার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বশির দৌড়ে পালিয়ে যায়। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

ওই শিক্ষিকার স্বামী জানান, বিষয়টি নিয়ে স্থানীয়রা সালিশ মিমাংসা করতে চেয়েছিলো। কিন্তু তারা কোনো কিছুই মানেনা। পরে উল্টো তারা আমাদের বাড়িতে এসে আমাকে মারধর করে। এমনকি ইয়াবাসহ বিভিন্ন মাদক দিয়ে আমাদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।

Advertisements

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আসামিকে আজ (শনিবার) আদালতে প্রেরণ করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fup3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন