কানের দুলের জন্য শিশু হত্যা, নারী গ্রেপ্তার

- Advertisements -

ঝিনাইদহের শৈলকুপায় কানের দুলের জন্য ৬ বছরের শিশু জান্নাতি খাতুনের হত্যাকারী এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার বিকেলে উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন এতথ্য জানান।

গ্রেপ্তার সেলিনা বেগম একই গ্রামের বাসিন্দা।

Advertisements

কমান্ডার ইশতিয়াক হোসেন জানান, গত ১১ সেপ্টেম্বর দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় বাগুটিয়া গ্রামের খোকন ভূইয়ার ৬ বছর বসয়ী শিশু জান্নাতি খাতুন। রাত ৯টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় মারা যাওয়া শিশুর বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা করেন।

মামলার পর র‌্যাব তদন্ত শুরু করে। পরে ওই নারীর সম্পৃক্ততা পাওয়া যায় হত্যাকাণ্ডে।

Advertisements

গতকাল বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পাশ্ববর্তী বাজারের একটি দোকান থেকে উদ্ধার করা হয় শিশুটির কানের দুল।

স্বর্ণের কানের দুলের কারণেই শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাবাসাদে স্বীকার করেছেন সেলিনা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7gyp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন