গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

- Advertisements -

কুমিল্লার দেবীদ্বারে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তানজিম হাসান মেহেদী (২৫) নামের এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) ভোরে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পরে একই দিন রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে এনসিপি নেতা মেহেদীকে অভিযুক্ত করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

অভিযুক্ত মেহেদী ওই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পশ্চিম ফতেহাবাদ গ্রামের এক দম্পতি অভিযুক্তের বাড়িতে ভাড়ায় থাকতেন। স্বামী পেশায় অটোরিকশার চালক হওয়ায় দিনের বেশির ভাগ সময় বাইরে থাকতেন এবং ওই সময়ে গৃহবধূ বাসায় একা থাকতেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে স্বামী কাজে বের হওয়ার পর গৃহবধূ রান্নার জন্য বাসার মালিকের ফ্রিজ থেকে পানি আনতে গেলে অভিযুক্ত মেহেদী তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় ভুক্তভোগী প্রতিরোধ করে নিজেকে রক্ষা করেন এবং পরে স্বামীকে বিষয়টি জানান।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে তা থানায় গড়ায়। পরে ভুক্তভোগী গৃহবধূ (১৮) বাদী হয়ে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রবিবার ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে উপজেলা এনসিপি নেতা ও জেলা ছাত্র শক্তি নেতা কাজী নাসির বলেন, ‘ঘটনাটি শুনেছি। সে আমাদের সংগঠনের নেতা। যেহেতু আমাদের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তির আনুষ্ঠানিক উপজেলার কোনো কমিটি গঠন করা হয়নি, তাই তানজিম হাসান মেহেদী কোনো পদ পদবির নেতা ছিলেন না। তবে ছাত্রশক্তিসহ যুবশক্তি ও এনসিপির সব কার্যক্রমে সামনের ফ্রন্টে থাকতেন।’

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে অন্য কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় বিষয়টি তদন্তসাপেক্ষ।

অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/o9xd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন