গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে তাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক, ৪ সেনা সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তিন-চার হাজার জনতা সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে।
সেনা সদস্যরা গিয়ে তাদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে চার সেনা সদস্য আহত হয়েছেন।
