ফরিদপুরের নগরকান্দায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

- Advertisements -

ফরিদপুরের নগরকান্দায় ১০ বছর বয়সী ৪র্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার নগরকান্দা থানায় মামলা করেছেন ওই শিশু বাবা। এর আগে, শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুর গ্রামের কুমারনদীতে থাকা নৌকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা অশোক মালো (৩৬) শুক্রবার সন্ধ্যায় ওই শিশু শিক্ষার্থীকে মুখ চেপে ধরে জোরপূর্বক কুমার নদে থাকা নৌকায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে ধর্ষণ করে সে।

Advertisements

ঘটনাটি কাউকে না জানাতে শিশুটির হাতে ১০ টাকা গুজে দেন অশোক মালো। শিশুটি বাড়িতে এসে ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা অশোক মালোকে ধরতে গেলে সে পালিয়ে যায়।

Advertisements

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে অশোক মালোর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য আজ শনিবার তাকে  ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eu3f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন