ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে কিশোরী ধর্ষণ, গ্রেফতার ২

- Advertisements -

ফরিদপুরের বোয়ালমারীতে ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মফিজুর রহমান (৩২) ও শারমিন আক্তারকে (২৬)। তারা মামলার এজাহারভুক্ত আসামি।

Advertisements

এর আগে সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা পাঁচজনকে আসামি করে রোয়ালমারী থানায় মামলা করেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সোমবার বিকেলে ফরিদপুর থেকে রাঙ্গামুলকান্দি এলাকায় ফুফাতো বোনের বাসায় আসার পথে দুই যুবক ফুসলিয়ে ওই কিশোরীকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় তাদের সাহায্য করেন আরও তিনজন।

Advertisements

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম বলেন দুইজন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য বুধবার (২৬ মে) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d201
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন