বগুড়ায় প্রাণ কোম্পানির ডেইরি ফার্মে ডাকাতি: ৫ ডাকাত আটক

- Advertisements -

গোলাম রব্বানী শিপন: বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সক্রিয় সদস্য আটক। এসময় তাদের ব্যবহৃত ২টি ট্রাক ও ১ লাখ ৫ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টায় শাজাহানপুর উপজেলার পাড়টেপুর (আশেকপুর) এলাকায় অবস্থিত প্রাণ কোম্পানির ডেইরি ফার্মে একটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

Advertisements

উক্ত ফার্মে আটককৃত ডাকাতরা প্রবেশ করে ফার্মের সিকিউরিটি গার্ডসহ অন্যান্যদেরকে চাকু ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফার্মে থাকা ৮টি ফ্রিজিয়ান গরু যাহার মূল্য অনুমান ১০ লক্ষ টাকা। এবং ফার্মের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেয় যাহার মূল্য ১২ লক্ষ টাকা।

এ ঘটনার পরপরই শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

Advertisements

পরবর্তীতে বগুড়া জেলা ডিবির একটি টিম প্রযুক্তির মাধ্যমে গত ১৭ তারিখ দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার এবং ধোলাইখাল এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী ১। মোঃ দিদার (৩৪), পিতা-রফিজুল হক, ২। মোঃ আব্দুল মান্নাম মুন্ন (২৩), পিতা-অহিদ, উভয় সাং-দক্ষিন ছোট মানিক, ৩। মোঃ সোহেল (২৮), পিতা-সাফিজল ব্যাপারি সাং-লক্ষিপুর, সর্ব থানা-বোরহান উদ্দিন, ৪। মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা-মৃত আব্দুল হাই, সাং-সোনাপুর, ইন্দ্রনারায়নপুর, থানা-তজিমুদ্দিন সর্ব জেলা-ভোলা, ৫। মোঃ জাফর হোসেন (৪৫) পিতা-মোঃ মজিবুর রহমান। মুঞ্জ, সাং-নিশ্চিন্তপুর, থানা-আশুলিয়া, ঢাকাদেরকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত রাখা গরু বিক্রয়ের নগদ ১ লাখ ৫হাজার টাকা এবং উক্ত ডাকাতি কাজে ব্যবহৃত ২টি ট্রাক উদ্ধার করে ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wtgm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন