মাগুরায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

- Advertisements -

মাগুরার সদর উপজেলার জাগলা গ্রামে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে (৪৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে সদর থানায় এ বিষয়ে অজ্ঞাত পাঁচ যুবককে আসামি করে মামলা হয়েছে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, প্রতি বছর ধান কাটার মৌসুমে স্বামীর সঙ্গে মজুর খাটতে ঝিনাইদহের শৈলকুপা থেকে তিনি মাগুরা আসেন। সারাদিন তারা গৃহস্থের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ার পর খেতের পাশেই ঝুপড়ি বানিয়ে রাতযাপন করেন।
তিনি জানান, শনিবার সারাদিন কাজ শেষে যথারীতি তারা জাগলা গ্রামের একটি মাঠের মধ্যে ঝুপড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত পাঁচ যুবক ওই ঝুপড়ির মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে তার স্বামীকে খেতের পাশে নিয়ে যান। সেখানে তাকে বেঁধে রেখে তারা পালাক্রমে ধর্ষণ করেন। তারা ফিরে যাওয়ার সময় এ বিষয়ে কাউকে কিছু না জানাতে হুমকিও দিয়ে যান।
এ ঘটনার পর ভুক্তভোগী এই দম্পতি স্থানীয় গ্রামবাসীর কাছে অভিযোগ করেন। তাদের পরামর্শে আজ দুপুরে মাগুরা সদর থানায় হাজির হয়ে মামলা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর ওই নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
আসামিদের গ্রেফতার করতে ইতোমধ্যে পুলিশের অভিযান শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ajxb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন