মাদারীপুরে প্রকাশ্যে মাদক সেবন, ভ্রাম্যমাণ আদালতে সাজা

- Advertisements -

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া নয়াচর ইকোপার্ক এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার সকালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান নয়াচর ইকোপার্কে চলমান উন্নয়নকাজ পরিদর্শনে যান। এ সময় তার উপস্থিতিতেই দুই ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন করছেন বলে নজরে আসে। পরে তিনি সঙ্গে থাকা পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Advertisements

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নয়ারচর এলাকার আবুল বেপারী (৫৫) ও রাজিব খানকে আটক করে। পরে তাদের মাদারীপুর সদর উপজেলা কার্যালয়ে নেওয়া হয়।

সেখানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পৃথক দুই মামলায় প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

Advertisements

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o8gt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন