মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ

- Advertisements -

রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযান চলাকালে দায়িত্বরত পুলিশ সদস্যরা বস্তিবাসীদের আকস্মিক হামলার মুখে পড়েন।

বুধবার (২০ মে) মিরপুরের ইসিবি-কালশী সড়কে এ ঘটনা ঘটে।

Advertisements

পুলিশ জানায়, বাউনিয়া বাঁধে গণপূর্তের জায়গা দখল করে মানুষ ঘর তুলে বসবাস করছে। আজ বেলা ১২টার দিকে গণপূর্তের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বস্তিতে উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। অভিযানে বস্তিবাসী গণপূর্তের কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়।

Advertisements

এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, এ ঘটনায় ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d277
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন