লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

- Advertisements -

দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋষি (৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

রবিবার সকাল সাড়ে ৭টায় বোচাগঞ্জ উপজেলার আটগাও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

Advertisements

আটক রহিম ঋষি পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋষির ছেলে।

স্থানীয়রা জানান, বোচাগঞ্জ উপজেলার মালগাও গ্রামে জনি মাস্টারের লিজ নেওয়া একটি লিচুর বাগান পাহারা দিতেন রহিম ঋষি। সকালে শিশুটি লিচুর বাগানে আম কুড়াতে গেলে রহিম তাকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে গিয়ে এক থোকা লিচু দেন। পরে ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশে লোকজন এসে উদ্ধার করে।

Advertisements

বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, জনি মাস্টারের বাগানের এক পাহারাদার একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করেন। ঘটনার খবর পেয়ে মোবাইল টিম পাঠানো হলে তারা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oniy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন